বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

ডিইপিজেড ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পরপরই ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং জিরাবো মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার বয়লার বিস্ফোরণ থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক উদ্ধারকাজ শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

ডিইপিজেড ফায়ার স্টেশনের ডিউটি অফিসার ফারুক হোসেন জানান, বর্তমানে চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি