বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আসছে আরো ৮টি

সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে শনিবার, ৯ মে পর্যন্ত তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়েছে। মে মাসে আরো ৮ কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ৯ মে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরো আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এছাড়া জুন মাসে আরো চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে। রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা মে মাসের জন্য মোট ১১টি কার্গো নিশ্চিত করেছে। এগুলোর মধ্যে আজ পর্যন্ত তিনটি দেশে এসেছে। সরকার চাহিদা মেটাতে জুন মাসে স্পট মার্কেট এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চারটি এলএনজি কার্গো নিশ্চিত করেছে। আরো কিছু কার্গো আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিতভাবে এলএনজি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। গ্যাস সরবরাহে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আমদানি করা হয়েছে।

আরপিজিসিএল জানায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে। খরব বাসসের।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি