বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

এক লাফে ২৫২ টাকা বাড়ল ১২ কেজির এলপিজির দাম

দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। গত মাসে ১২ কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম নির্ধারণ করেছে।

সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গত ১০ দিন ধরে বাজারে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। সংকটের মধ্যে খোলা বাজারে আজ ১২ কেজির একটি সিলিন্ডার প্রায় ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিমাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম, ডলারের বিনিময় হারসহ সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। এবার আমদানিকারকদের দেওয়া প্রিমিয়াম বেড়ে যাওয়ায় এলপিজির দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে—এমন ধারণা আগে থেকেই ছিল।

গত মাসে নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকা থেকে এবার ২৫২ টাকা বাড়ানো হয়েছে। ফলে এক মাসের ব্যবধানে এলপিজির দাম বেড়েছে প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ।

তবে বিইআরসি নির্ধারিত দামের সঙ্গে খুচরা বাজারের দামের বড় ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও বাজারে একই সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হলে ভোক্তাকে নির্ধারিত দামের চেয়ে প্রায় ৫৬৩ টাকা বেশি দিতে হচ্ছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি