বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের চিরস্থায়ী পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজধানীর অন্যতম বড় মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এক শোকবার্তায় হৃদয়বিদারক এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের পাশে আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সকলকে সরকার যথাযথ ক্ষতিপূরণ প্রদানে সচেষ্ট রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও চিরস্থায়ী পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সবার সহযোগিতায় আমরা এ ক্ষতি অতিশীঘ্রই কাটিয়ে উঠতে পারবো। ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সাহায্যকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি