বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

‘আশা করি বিএনপি নির্বাচনে আসবে’

যমুনা নিউজ বিডিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বিএনপিসহ সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

বুধবার সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে হবে; সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে এতে কোনো সন্দেহ নেই।

সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়ে তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য বদলের দল তাই আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চায়, জোর করে নয়।

করোনার সময় শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে তুলতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে তিনি আরো বলেন, বিভিন্ন স্কুলে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন ফি বাবদ বেশি টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দু’দিন ব্যাপী এ কর্মশালায় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক ড. ওমর ফারুকসহ আরো অনেকে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি