বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ভোক্তা অধিকার ও সরকারি-বেসরকারি তৎপরতাতেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

এ বছর রমজান মাসে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধির আশঙ্কা ছিলো, তা রোধ করা গেছে-এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবার যখন রমজান, ঈদ, পূজা আসে তখন আমাদের কিছু অসাধু ব্যবসায়ী মজুতদার দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। এবারও সেই অপতৎপরতা ছিলো কিন্তু সরকারের নানামুখী তৎপরতা, ভোক্তা অধিকার সংস্থার নানামুখী কার্যক্রম এবং এফবিসিসিআই সোচ্চার থাকার কারণে তেমনটি হয়নি, কোনো কোনো পণ্যের মূল্য কমেছে, মুরগির দাম যেমন অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল সেটি কমেছে।’

মন্ত্রী হাছান মাহ্‌মুদ বলেন, ‘এতে এটিই প্রমাণিত হয়, যদি আমরা ভোক্তা অধিকার সংস্থাকে আরো শক্তিশালী করি, তাদের কার্যক্রম আরো সম্প্রসারিত হয় এবং একইসাথে ব্যবসায়ী সংগঠনগুলো যদি ভূমিকা রাখে তাহলে পণ্যের মূল্য যখন তখন অহেতুক বাড়ানো সম্ভব নয়। কারণ ইউরোপ-আমেরিকায় পণ্যের সংকট আছে, কিন্তু আমাদের দেশে কোনো পণ্যের সংকট হয়নি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সবসময় সুযোগ খোঁজে, যেটি অনভিপ্রেত, দুঃখজনক এবং আমি মনে করি, এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে পত্রপত্রিকা এবং টেলিভিশনেও যদি রিপোর্ট হয় সেটিও সহায়ক হবে।’

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি