বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ জ্যোতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ষ্টাফ রিপোর্টারঃ দুর্নীতির মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সাথে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার তারিখ ধার্য্য করা হয় আগামী ১৯ মে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পর্দ অর্জনের তথ্য পায় দুদক। একই সঙ্গে নূর আফরোজ বেগম জ্যোতি ২৮ লাখ টাকা তথ্য গোপন করেছিলেন। এই বিষয়টি অনুসন্ধানে পেয়ে দুদক তার বিরুদ্ধে প্রায় এক যুগ আগে মামলা করে। এই মামলার বিচারকাজ শুরু হয় ২০১৭ সালে।

এই মামলার আজ বুধবার যুক্তিতর্ক শুনানি ছিল। এ সময় নূর আফরোজ বেগম জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত সময় আবদেন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জানি করেন। একই সাথে এই মামলার রায় গোষণার জন্য আগামী ১৯ মে ধর্য করেন।

নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি