বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

যাবজ্জীবন দণ্ডের সাথে আসামিদের গুণতে হবে লাখ টাকা

জয়পুরহাটে মাদকের পৃথক দুটি মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। জয়পুরহাট জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি উদয় সিংহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষণপুর গ্রামের তৌবার প্রমাণিকের ছেলে মমিনুল প্রামাণিক ও বিরামপুর উপজেলার চাপড়া বাজার এলাকার ওয়াকিল সরকারে ছেলে সুজন সরকার এবং নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারয়নপুর গ্রামের মৃত বাবুলের ছেলে জাহাঙ্গীর আলম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুলাই রাতে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০০ বোতল ফেনসিডিলসহ মমিনুল ও সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে ২০২২ সালের ২৮ এপ্রিল পাঁচবিবি উপজেলার খাসবাড়ি এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের বিচারক আজ এই রায় দেন।

ইন্দোবাংলা/সিকে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি