বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

গুগল ইনবক্স এগিয়ে গেলেও স্থবির জিমেইল

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গুগলের একটি অ্যাপের নাম ‘গুগল ইনবক্স।’ আর এ ইনবক্সের জন্য নিত্যনতুন ফিচার আনার কাজ করছে গুগল। কিন্তু এক্ষেত্রে নতুন কোনো সংযোজন আনা হচ্ছে না জিমেইল সার্ভিসে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএইন্ডিয়া। গুগল ইনবক্স সার্ভিস ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে। এছাড়া এটি ক্রোম, ফায়ারফক্স ও সাফারি ব্রাউজারেও ব্যবহার করা যায়।

এতে মেইলকে নানাভাবে অর্গানাইজ করা যায় ও পরবর্তী সময়ের জন্য স্নুজ করা যায়। সম্প্রতি গুগল ইনবক্স ব্যবহারকারীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করে নোটিফিকেশন পাঠানো হয়েছে। এসব নোটিফিকেশনে জানা যায়, তাদের লগইনের সময় পাঠানো এসব নোটিফিকেশনে গ্রাহকদের ব্যবহারের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি জিমেইল ইনবক্স থেকে সরাসরি মেইল রিডাইরেক্ট করার তথ্য প্রদান করা হচ্ছে।

২০১৪ সালে ইনবক্স উদ্বোধনের পর তাকে এক্সপেরিমেন্টাল ইমেইল ক্লায়েন্ট হিসেবে তুলে ধরা হয়। আর এটি শুধু ইনভাইটের মাধ্যমেই ইন্সটল করার ব্যবস্থা ছিল। ইনবক্সে অটো-রিপ্লাই, সেট রিমাইন্ডার ও স্নুজ ইমেইল ফিচারগুলো সংযুক্ত করা হয়। পরবর্তীতে প্রায় এক বছর পরীক্ষার পর এবার তা বড় পরিসরে চালানোর চেষ্টা করছে গুগল। তবে এক্ষেত্রে গ্রাহকদের যেন কোনো ঝামেলা না হয় সেজন্য বাড়তি সতর্কতাও অবলম্বন করছে প্রতিষ্ঠানটি।

এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন, গুগল জিমেইলের বদলে এখন গুগল ইনবক্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আর এটির মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারকারী বাড়ানো হবে। অন্যদিকে জিমেইলের নতুন ফিচার না এতে জিমেইলের বদলে ইনবক্স ব্যবহারেই গ্রাহকদের উৎসাহী করা হবে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি