বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বগুড়ায় গাঁজাসহ হেলমেট গ্রেফতার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে উপজেলায় মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মিজানুর রহমান ওরফে হেমলেট নামে একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার বিকেলে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, এদিন বিকেল সাড়ে তিনটার দিকে ওই উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ৬০ বছর বয়সী হেলমেট শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কাশেম।

এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ হেলমেটকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এর আগের চারটি মাদক মামলা আছে।  মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি