বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

আবারও এরশাদের বিশেষ উপদেষ্টার পদে ববি হাজ্জাজক।

আবারও জাতীয় পার্টির চেয়ার‌ম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার বিশেষ উপদেষ্টার পদে ফেরালেন ববি হাজ্জাজকে। জাপা চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ নিয়োগ দেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাপার উপদপ্তর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল।

তবে ববিকে ফেরানোর ব্যাপারে তারই প্রধান সহকারী মোমিনুল আমিন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এখনও আনুষ্ঠানিকভাবে জাপার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।’

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাপা চেয়ারম্যানের কাছ থেকে দলের হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চান তিনি। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করায় গত ২২ মার্চ ববি হাজ্জাজকে বিশেষ উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করেন এরশাদ। নিজেকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করলেও শেষ দিকে অদৃশ্য চাপের মুখে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য হন। এরপর থেকে রাজনীতি থেকে দূরে থাকেন ববি। দূরে চলে গেলেও এরশাদের সঙ্গে তার যোগাযোগটা নিয়মিত ছিল। যদিও তখন জাপার পক্ষ থেকে বলা হয়েছিল ববিকে আর দলে ফেরানো হবে না। কিন্তু সে কথা রাখতে পারলেন না এরশাদ। ফলে অনেক জল্পনা-কল্পনার পর আবার সেই পদে তিনি পুনর্ববহাল হলেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি