বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

জয়পুরহাট জেলা ছাত্রদলের শহীদ জিয়ার ৩৯তম শাহাদাৎ বার্ষিক পালন

ময়না টিভি সংবাদাতাঃ বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেছে জেলা ছাত্রদল।  শনিবার বিকেলে পৌর শহরের তৃপ্তিরমোড়, রেলস্টেশন এলাকায়  দুস্থদের মাঝে এই খাবার প্যাকেট বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহসভপতি অধ্যক্ষ শামছুল হক বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ক্ষুধামুক্ত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। তিনিই জাতির সঙ্কটময় মুহূর্তে বার বার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। আজ ৩৯তম শাহাদত বার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এসময় জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, ছাত্রদল নেতা রাজিব,রেজভী  উপস্থিত ছিলেন

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি