বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে আক্রান্ত ৫৭ জন

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ায় করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একদিনেই বগুড়ায় ৫৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৪জন পুলিশ ও ১জন আইনজীবী রয়েছেন। এর মধ্যে বগুড়া সদর উপজেলায় ৪৫, সারিয়াকান্দিতে ১, শাজাহানপুরে ১ গাবতলীতে ৩, শেরপুরে ৫, ধুনটে ১ ও আদমদীঘিতে ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যরা বগুড়া সদর ও ফুলবাড়ী ফাঁড়িতে কর্মরত। এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৯জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন ১জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় বগুড়া শজিমেকে ১৭৬ ও টিএমএসএসে ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শজিমেকে ৪৭ ও টিএমএসএসে ১০ জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৪৯জন। এরমধ্যে সুস্হ্য হয়েছেন ৩৩জন। মারা গেছেন ১জন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, যে হারে করোনা রোগী সংখ্যা বাড়ছে তাতে পরিস্থিতি ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি আরও বেশি খারাপের দিকেই ধাবিত হতে পারে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি