বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বন্যায় ২৯ জনের মৃত্যু পাকিস্তানে।

পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের চিত্রাল জেলায় অতিবৃষ্টি ও বন্যার কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ নিখোঁজ রয়েছে আরো বহু মানুষ। শুক্রবার দেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পিডিএমএর তথ্যমতে, মূষলধারে বৃষ্টি ও বন্যার কারনে সাহত এলাকায় ১০ জন এবং উথলে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্রোজ, গোহকির এবং লোন এলাকাগুলোর প্রত্যেকটিতে ২ জন করে মারা গেছেন। অপরদিকে রেশুন, আয়ুন, হিনজেল, গ্রিণ লাশট এবং ওয়ারিঞ্জ এলাকার প্রত্যেকটিতে এক জন করে মারা গেছেন। এছাড়া শুক্র ও শনিবারের বৃষ্টিপাত ও বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, চিত্রাল জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি হচ্ছে মুলখো ইউনিয়ন পরিষদ। ওই এলাকায়  নারী ও শিশুসহ এখনও বহুমানুষ নিখোঁজ রয়েছেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি