বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বেতন-ভাতা পরিশোধ হয়নি, দাবি আদায়ে কমিটি গঠন

বন্ধ হয়ে যাওয়া দৈনিক সকালের খবরের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের দেয়া সময়সীমার মধ্যে দেনা-পাওনা বুঝে পাননি। চলতি মাসের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধের জন্য র‌্যাংগস কর্তৃপক্ষ ২৫ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত সময়সীমা দিয়েছিল।

সোমবার অনেক আশা নিয়ে তারা তেজগাঁওয়ের পত্রিকা কার্যালয়ে যান কিন্তু দিনশেষে মন খারাপ করে ঘরে ফেরেন।

নাম প্রকাশ না করার শর্তে সকালের খবরের একজন সংবাদকর্মী পাওনা না পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৫ সেপ্টেম্বর র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা যখন প্রিন্ট ভার্সন বন্ধ ঘোষণা দেন তখন তারা ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেতন-ভাতাসহ অন্যান্য পাওনাদি দেবেন বলে কথা দিয়েছিলেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছিলেন।

তিনি আরও জানান, বেতন ও অন্যান্য দাবি-দাওয়া আদায়ে দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়কে আহ্বায়ক করে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি