বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

মুরগির কাবুলি বুটের সালাদ তৈরি করবেন যেভাবে

স্বাস্থ্যকর খাবারের কথা উঠলেই সালাদের নাম সবার আগে আসে। আর যদি সেই সালাদে থাকে প্রোটিনসমৃদ্ধ মুরগির মাংস, ফাইবারে ভরপুর কাবুলি বুট এবং তাজা সবজির সমন্বয়, তাহলে তা হয়ে উঠতে পারে পুষ্টিকর ও সুস্বাদু একটি সম্পূর্ণ খাবার। সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা হালকা রাতের খাবারের জন্য সহজেই তৈরি করতে পারেন মুরগির কাবুলি বুটের সালাদ।

উপকরণ
কাবুলি বুট – ২ কাপ

টমেটো (টুকরা) – আধা কাপ

মুরগির বুকের মাংস – ১ টুকরা

সেদ্ধ ডিম (কুসুম ছাড়া) – ২টি

জলপাই তেল – ১ টেবিল চামচ

পেঁয়াজকুচি – ২ টেবিল চামচ

গোলমরিচগুঁড়া – ১ চা-চামচ

লেবুর রস – ১ চা-চামচ

লবণ বা পিংক সল্ট – স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে কাবুলি বুট কয়েক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। টমেটোর বিচি ফেলে ছোট ছোট টুকরা করে রাখুন। মুরগির বুকের মাংস সেদ্ধ করে ছোট টুকরায় কেটে নিন। একইভাবে ডিম সেদ্ধ করে কুসুম আলাদা করে শুধু সাদা অংশ টুকরা করুন। এরপর একটি বড় বাটিতে সেদ্ধ কাবুলি বুট, মুরগির মাংস, টমেটো, ডিমের সাদা অংশ ও পেঁয়াজকুচি একসঙ্গে নিন। এতে জলপাই তেল, লেবুর রস, গোলমরিচগুঁড়া এবং স্বাদমতো লবণ বা পিংক সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পরিবেশনের আগে চাইলে ১০ থেকে ১৫ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এতে সালাদের স্বাদ আরও বেড়ে যাবে। স্বাস্থ্যকর, পেটভরা এবং পুষ্টিকর এই সালাদ ওজন নিয়ন্ত্রণে রাখতে চান কিংবা উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার খুঁজছেন এমন সবার জন্যই হতে পারে একটি চমৎকার পছন্দ।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি