বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

রাজধানীর রাসেল স্কয়ারে রিকশাচালকের অশালীন আচরণ ও পুলিশের কাজে বাধা, তল্লাশীতে মিলল গাঁজা

 

রাজধানীর রাসেল স্কয়ার এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে বাধা প্রদান ও অশালীন আচরণের অভিযোগে এক রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের ধানমন্ডি ট্রাফিক জোন অভিযানের সময় তাকে গ্রেফতারের পর কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গ্রেফতারকৃতের নাম- মোঃ আরিফ কালা (৩২)।

ট্রাফিক ধানমন্ডি জোন সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ১১:১০ ঘটিকায় ট্রাফিক পুলিশের একটি দল রাসেল স্কোয়ার মোড়ে রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনা করছিল। এ সময় একটি রিকশা আটক করলে চালক উত্তেজিত হয়ে উচ্চৈঃস্বরে চিৎকার ও অশালীন আচরণ করতে থাকে। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তাঁর পকেট থেকে ছোট একটি পুঁটলিতে ১ পুরিয়া (২ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই ব্যক্তিকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি