বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৪৬ মিনিটে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে; এখন শুধু ধোঁয়া আছে।”

আগুন কীভাবে লেগেছে, নাকি এটি নাশকতার ঘটনা- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি বলেন, “আগুন লেগেছে। তবে কীভাবে বা কারা লাগিয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না।”

নেত্রকোনার মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি