বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

স্মার্ট বাংলাদেশ কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে শেখ রাসেল স্মৃতি পাঠাগার এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া আগামী দিনে স্মার্ট বাংলাদেশ চিন্তাই করা যায় না। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

খসরু বলেন, ২০৪১ সাল পর্যন্ত উন্নয়নের যে রূপরেখা বাস্তবায়িত হচ্ছে তা আজ সবার সামনে দৃশ্যমান। বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে।

লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসফিকুর রহমান ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যানে এ্যাডভোকেট অসিত কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক প্রমুখ।

ইন্দোবাংলা/সিকে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি