বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

জয়পুরহাটে ১৪ জুয়াড়ি আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রইচ উদ্দিন (৬৫), লিটন মিয়া (৩৮), আঃ আলিম (৩৫), সালমান (১৯), মামুনুর রশিদ (২৯), আল আমিন (৩৭), ফারুক হোসেন (৩২), মোহাইমিনুর (২২), আইজার (৩০), হারুন-অর-রশিদ (৩০), জিয়ারুল (৩৩), জাহাঙ্গীর আলম (২৪), জাহিদুল মিয়া (৪০) ও রাসেল মিয়া (৪৩)। তারা বারকান্দি, কেওতা, পবাহার ও আমলাগাড়ীর বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারকান্দি এলাকার রইচ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ির মাটির একটি কক্ষে অর্থের বিনিময়ে জুয়ার আসর চলছিল। জুয়া খেলার সময় তাদের আটক করা হয়েছে। জুয়ার আসর থেকে তিন সেট তাস জব্দ ও কয়েক হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দায় স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।

ইন্দোবাংলা/সিকে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি