বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

সার্ক জার্নালিস্ট ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) রাজশাহী বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সেমিনার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এসজেএফ রাজশাহী বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার। সঞ্চালনা করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক এনায়েত করিম।

ওই সংগঠনের সভাপতি গোলাম সারওয়ার ২৩ সদস্যের রাজশাহী বিভাগীয় একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদানের জন্য এসজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু লারমা এবং সাধারণ সম্পাদক আবদুর রহমানকে ধন্যবাদ জানান। এসময় তিনি নবগঠিত কমিটির সদস্যদের সাথে এসজেএফের পরিচয় করিয়ে দেন এবং এর কার্যক্রম তুলে ধরেন।

সভায় অন্যদের এসজেএফ রাজশাহী বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আকরামুল হাফিজ চৌধুরী, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন শিমুল, সদস্য মনোয়ার হোসেন জুয়েল, শফিকুল ইসলাম, রাশেদুজ্জামান, সাখাওয়াত হোসেন, রোজিনা সুলতানা রোজি, জিয়াউল হক, মামুনুর রশিদ, জামাল উদ্দিন, আবু সাঈদ রনি, সুজন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে গোলাম সারওয়ার বলেন, ‘এসজেএফ সার্ক দেশগুলির সাংবাদিকদের একটি স্বীকৃত ও অলাভজনক আন্তর্জাতিক সংস্থা যেটি দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি, সাংবাদিকদের অধিকার এবং সংবাদপত্র ও স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ২০১৯ সাল থাক থেকে কাজ করে যাচ্ছে।’

সার্ক জার্নালিস্ট ফোরামের বিভাগীয় কমিটির সদস্যরা সমস্ত প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি, সাংবাদিকদের অধিকার এবং সংবাদপত্র ও স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইন্দোবাংলা/সিকে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি