বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ঈদুল ফিতরে রেলযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় রেলমন্ত্রীর সন্তুষ্টি প্রকাশ

এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে শতভাগ অনলাইনে টিকেট বিক্রয়ের ফলে টিকেট ক্রয়ে ভোগান্তি কম হওয়া এবং সিডিউল বিঘ্ন না ঘটায় ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

রোববার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় সভাপতি হিসেবে যোগদান করে রেলপথ মন্ত্রী এ সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি রেল ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে। রেল ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ধীরে ধীরে উন্নত বিশ্বের মতো পর্যায়ে নিয়ে যেতে হবে। রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প এই বছরই উদ্বোধন করা হবে। রেলওয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে, নতুন ডাবল লাইন করা হচ্ছে। যাত্রী সেবা বৃদ্ধির জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ্য করেন।

আলোচনায় অংশগ্রহণকারী সকলেই এবারের টিকেট বিক্রয়ের পদ্ধতিকে স্বাগত জানান এবং আগামী ঈদগুলোতেও একইভাবে শতভাগ অনলাইনে দেওয়ার প্রস্তাব করেন।

সভায় অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কয়েকটি ঈদের যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে বলেন, এই বছর ঈদুলফিতর উপলক্ষ্যে ঢাকা থেকে পাঁচ দিনে (১৭ থেকে ২১এপ্রিল) যাত্রী পরিবহন করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন এবং আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

রেলপথ মন্ত্রী শেষে ঈদ যাত্রা সফল হ‌ওয়ায় রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি