বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

উপহাইকমিশনে জাতীয় পতাকা নিয়ে প্রদক্ষিণ

ইন্দোবাংলা প্রতিনিধি, কলকাতা : বিদেশের দূতাবাসগুলোর মধ্যে ভারতের কলকাতায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২ টা ৪১ মিনিটে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে।

এ দিনটিকে স্মরণ করে গতকাল কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে উপহাইকমিশনের কর্মকর্তাবৃন্দ কার্যালয় প্রদক্ষিণ করে। পতাকার চার কোনায় চার প্রথম সচিব (প্রেস), রঞ্জন সেন, মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, তৃতীয় সচিব (রাজনৈতিক), মো: আব্দুস সোবহান মন্ডল এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন এবং মাঝে পতাকা ধরে ছিলেন মান্যবর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। তাঁদের সঙ্গে অংশ নেন কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, ও দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সাথে মান্যবর উপ-হাইকমিশনার পতাকা উত্তোলন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপ-দূতাবাসে কর্মরত মিশন প্রধান এম হোসেন আলী ৬৫ জন বাঙালি কর্মকর্তা-কর্মচারিসহ বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন এবং পরবর্তীতে তাঁরা মুজিবনগর সরকারের নির্দেশনায় মিশন পরিচালনা করেছিলেন। কলকাতা মিশনের পতাকা উত্তোলন বহির্বিশ্বে আরও কয়েকটি মিশন অনুসরন করে। এ ঘটনা নিয়ে ১৯৭১ সালের ১৯ এপ্রিল কলকাতার সকল পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় যা সারাবিশ্বে সাড়া ফেলে।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি