বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

আইপি টিভি কোন সংবাদ প্রচার করতে পারবে না

যেসব আইপি টিভি সংবাদ পরিবেশন করছে, তাদেরকে এ কাজ থেকে বিরত থাকার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। গত ৩ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিসমূহ কোনরকম সংবাদ প্রচার করতে পারবে না। কোনো কোনো নিবন্ধিত ও অনিবন্ধিত আইপি টিভি এই নীতিমালা লংঘন করে সংবাদ প্রচার করছে। এ প্রেক্ষিতে নীতিমালা লংঘনকারী আইপি টিভিসমূহকে সংবাদ প্রচার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে অন্যথায় সংশ্লিষ্ট আইপি টিভির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।   

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি