বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

স্বাধীনতার চেতনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে- প্রাথমিক ও গণশিক্ষা সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার সোপান বেয়ে জাতি  উন্নত ও সমৃদ্ধ স্বদেশ গড়বে; স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে। শিক্ষা সমাজে কাংখিত ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, সমাজিক অগ্রগতি, অর্থনৈতিক মুক্তি, মানুষের বোধ ও মননের অনুশীলন শিক্ষার পরিকল্পিত প্রসার ও পরিচর্যার মাধ্যমেই নিশ্চিত হয়। তাই অগ্রসর সমাজ ও স্বদেশ সৃষ্টিতে শিক্ষার বিকল্প নেই।

রোববার (২৬ মার্চ) সকালে ঢাকা পিটিআই মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ বণিক, সৈয়দ মামুনুল আলম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন প্রমুখ।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি