বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে -ধর্ম প্রতিমন্ত্রী

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দাম বাড়িয়ে তামাকের ব্যবহার কমাতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

বুধবার (২২ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু দিবস উদ্‌যাপন এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ধূমপান ও তামাকবিরোধী শপথপাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক-তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের মাধ্যমে নতুন প্রজন্মকে নিরুৎসাহিত করতে হবে। ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষায় প্রকাশ্যে ধূমপান বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রচলিত সিগারেটের পাশাপাশি বৈদ্যুতিক সিগারেটও আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কাজ করছে।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সকলের দায়িত্ব।

স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান শারিতা মিল্লাত সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নিজাম উদ্দিন আহমেদ, টোব্যাকো ফ্রি কিডস-এর উপদেষ্টা মোঃ আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি