বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসের অন্যতম জায়গায় অবস্থান করবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৫ সালে বাংলাদেশ বিশ্বে টেনিসের অন্যতম জায়গায় অবস্থান করবে। গণমাধ্যম টেনিসের সাথে থাকলে শুধু ঢাকা নয় উপজেলা পর্যায়েও টেনিস খেলা পৌঁছে যাবে। আগে জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়দের নাম মানুষ জানত সে অবস্থান তৈরি করতে হবে। আমরা একজন টেনিস খেলোড়ারের সন্ধানে আছি, যিনি টেনিসের মাধ্যমে বাংলাদেশকে সমস্ত পৃথিবীতে পরিচয় করে দিবেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (২১ মার্চ) ঢাকায় শাহবাগস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত ‘স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৮-২১ মার্চ ‘স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা ২০২৩’ ঢাকার রমনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা বিশ্বে ছড়িয়ে পড়বে। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তাঁর সার্বিক ব্যবস্থাপনায় টেনিস ফেডারেশন সুন্দর রূপ পেয়েছে। শুধু টেনিস নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত ক্রীড়াঙ্গন আলোকিত হচ্ছে। বাংলাদেশ ক্রীড়ার প্রতিটি ইভেন্টে এগিয়ে যাচ্ছে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে।

প্রতিমন্ত্রী খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোতাহার হোসেন সাজু, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি