বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

নওগাঁয় কৃষি প্রযুক্তি মেলা শুরু

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সদর উপজেলা পরষিদ চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্ট্রার নিজাম উদ্দিন জলিল জন।

পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল। এর আগে একটি আনন্দ র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলায় প্রায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

একই অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ ১/২০২৩-২৪ মওসুমে উফশী আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ৩৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি