বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বঙ্গবন্ধু বাঙালির আশীর্বাদ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালির আশীর্বাদ। তিনিই প্রথম  নিপীড়িত, শোষিত এ জাতিকে দিয়েছেন নির্দিষ্ট ভূ-খণ্ড, জাতীয় সংগীত, জাতীয় পতাকা।  তিনি আমাদের চেতনার আলোক শিখা, প্রেরণার বাতিঘর। সমৃদ্ধ স্বদেশ গড়তে তাঁর আদর্শকে অনুসরণ ও অনুকরণ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন।

মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক  শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিএনএফই’র মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনার আগে বিএনএফইতে বঙ্গবন্ধুর ম্যুরালে  প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণসলয়ের কর্মকর্তাগণ ফুলদিয়ে শ্রদ্ধা জানান।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি