বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ দলকে শ্রম প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

রবিবার (১২ মার্চ) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। তিনি বলেন, চলমান টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পায়। পরের ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতায় ঐতিহাসিক এ সিরিজ জয়ের গৌরব অর্জন করে। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। টাইগার বাহিনী সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের এ ধারাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি