বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

৩০১ রান টপকিয়ে জিততে হলে রেকর্ড গড়তে হবে উইন্ডিজদের

জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের সিরিজ জিততে রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ার্নার পার্কে প্রথম দল হিসেবে জিততে হবে তিনশ রানের লক্ষ্য তাড়া করে। সেন্ট কিটসের এই মাঠে এর আগে সাতবার হয়েছে তিনশ রান। দ্বিতীয় ইনিংসে কোনো দলই তিনশ ছুঁতে পারেনি।

ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্বাগতিকদের অধিকারে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ

শেষটায় ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো তিনশ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরির পর অপরাজিত ফিফটিতে দলকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দিয়েছেন মাহমুদউল্লাহ।

৬ উইকেটে ৩০১ রান তুলেছে বাংলাদেশ। ৪৯ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে ৫ বলে ১১ রান নিয়ে দলকে তিনশ রানে নিয়ে যান মোসাদ্দেক হোসেন।

২০১২ সালে খুলনায় করা ২৯২ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল প্রথম ওয়ানডেতে করা ২৭৯।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি