বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

স্মার্ট সিটি গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক-স্থানীয় সরকার মন্ত্রী

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্থানীয় সরকার, মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সিটিগুলোকে স্মার্ট করে গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট নাগরিক ৷

শনিবার বিটিআরসি আয়োজিত ‘স্মার্ট সিটি বিনির্মাণে প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশে সকল নাগরিক সুবিধা থাকবে৷ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা, গৃহস্থ বর্জ্য-শিল্প বর্জ্য ব্যবস্থাপনা ও নগরে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে। তিনি বলেন, স্বাভাবিক নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের জন্য যথাযথ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে তাদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ৷ নাগরিক কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিকসহ সকল খাতকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরো উল্লেখ করেন, বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবে রূপ দান করে ৷ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন না বাস্তব ৷ এভাবেই স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট সিটিও বাস্তবে রূপ নিবে৷ এজন্য আমাদের সমন্বিতভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, সিঙ্গাপুরের উদাহরণ দেওয়া হলেও আমাদের দেশের বাস্তবতায় স্মার্ট নগরী গড়ে তুলতে হবে৷ বাংলাদেশের শহরগুলোর প্রেক্ষিতে সামঞ্জস্য রেখে স্মার্ট সিটি বাস্তবায়নে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার নাগরিক যেন ঘরে বসে সব সুবিধা পায় সেই সেবা নিশ্চিত করতে চাই।

সূচনা বক্তব্য প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অভ্‌ বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক ৷

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. বি এম মইনূল হোসেন ৷

ইন্দোবাংলা/আর. কে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি