বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিঠা উৎসব অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের জন্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। মন্ত্রী এ পিঠা উৎসব উপভোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইন্দোবাংলা/আর. কে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি