বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

গৃহবধূ হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ইন্দোবাংলা প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লায় জামিলা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত ছিলেন। সুমন মিয়া পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালের ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহবধূ জামিলা বেগম নিখোঁজ হন। এর চার দিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও বলেন, তদন্তে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। এদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার সকালে আদালতে তিনজনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক।

সিকে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি