বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

জয়পুরহাটে সারের দাম বেশি নেওয়ায় জরিমানা

ইন্দোবাংলা প্রতিনিধি, আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রয় এবং অবৈধভাবে মজুদের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রায়কালী, মহনপুর ও তিলকপুর বাজারে অভিযান করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম হাবিবুল হাসান জানান, কৃষকের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসায়ীদের ৭৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি