বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

৯২’র ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন ১৮’র ব্যাচ

জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট তেঘর স্কুল প্রিমিয়ার লীগ (টিএসপিএল) সিজন-৪ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এসএসসি ২০১৮ ব্যাচ ১৯৯২ ব্যাচকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছাত্র ও টিএসপিএল পরিচালনা কমিটির আহবায়ক ও তেঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদ ইকবাল সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের সাবেক ছাত্র সুমন সোনার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র ও মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ছাত্র ও কালাই ডিগ্রি কলেজর সহযোগী অধ্যাপক রুহুল আমীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্র ও টিএসপিএল পরিচালনা কমিটির সদস্য রায়হান নবী, নূর ইসলাম, সেলিম বাবু, ফয়সাল মাহমুদ সোহাগ, রাকিবুল হাসান, ইমরান হোসেন মুন্না, মোহতেসাম রেজা, স্বেচ্ছাসেবক আরিফ হোসেন, নীরব, ফুয়াদ হোসেন, আলামিন, তাফসির, রিদয়, সিয়ান হোসেন, হাসান, তামিম, রমজান সহ টিএসপিএল খেলায় অংশগ্রহণ কারী সকল দলের খেলোয়াড়রা।

টিএসপিএলে ভালো খেলায় মাহমুদুজ্জামান রাকিব, রানা আহমেদ, ইমরান হোসেন, ইয়াসির আরাফাত, শাওন, সুজন, সিফাত, সুমন সোনারকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। খেলায় অংশগ্রহণকারী সকল টিমের খেলোয়ারকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

ইন্দোবাংলা/সি.কে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি