বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা- নৌপ্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের  বাস্তবায়ন। দেশি-বিদেশি ষড়যন্ত্র  মোকাবিলা করে প্রধানমন্ত্রী এ সেতু বাস্তবায়ন করে বাংলাদেশকে মর্যাদার আসনে তুলে এনেছেন। স্বপ্নের এ সেতুর উদ্বোধন উপলক্ষ্যে দেশে-বিদেশে আনন্দের আবহ তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট ও মাদারীপুর শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ঘাট পরিদর্শন এবং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে সবধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবেন তাদের জন‍্য ২০ পন্টুন চলাচলের পথ এবং অন‍্যান‍্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসময় বিআইডব্লিউটিএ’র ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান মো.আব্দুস সাত্তার শেখ উপস্থিত ছিলেন।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি