বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

পোশাক কারখানার শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম চালু করছে সরকার

দেশের পোশাক কারখানার শ্রমিকদের জন্য জুলাই, ২০২২ থেকে এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম (EIS) চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। 

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও’র সঙ্গে অনুষ্ঠিত একটি সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে সম্মত হয়েছে। উল্লেখ্য, জেনেভায় গত ৩১ মে মালিকপক্ষ (বিইএফ) এ বিষয়ক স্কিম চালুর বিষয়ে লিখিত ঘোষণা দিয়েছে। সরকারপক্ষ সেই ঘোষণা সমর্থন করেছে। 

প্রজেক্টটি পাইলট ভিত্তিতে জুলাইর প্রথম সপ্তাহে চালু হবে। রাষ্ট্রমালিকানাধীন একটি ব্যাংকে এ বিষয়ক একটি ব্যাংক হিসাব খোলা হবে, যা ত্রিপক্ষীয় ব্যাবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরি এনডিসি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী সচিব খোন্দকার নাজমুল হুদা শামিম। সভায় আইএলও’র পক্ষে মিস অ্যানি ম্যারি প্রতিনিধিত্ব করেন।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি