বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

জয়পুরহাটে পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩২) বলে জানা গেছে।

ওসি রওশন ইয়াজদানী জানান, নিহত শাহাদুল ও শ্যামল একটি অটোভ্যানে মধুপুকুর এলাকা থেকে শিবপুর বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার শিবপুর এলাকায় দুপচাঁচিয়াগামী পিকআপের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে জানান তিনি।

ইন্দোবাংলা/আর. কে

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি