বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

প্রেসক্লাব জয়পুরহাট নামে সংগঠনের কমিটি প্রকাশ: এ নিয়ে জয়পুরহাটে ৫টি প্রেসক্লাব

জয়পুরহাট প্রতিনিধি: প্রেসক্লাব জয়পুরহাট নামে নতুন সাংবাদিক সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বৈরাগীর মোড়ে অস্থায়ী কার্যালয়ে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে বিজয় টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফাকে সভাপতি ও বাংলা টিভি-দেশ রূপান্তর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যপদে আছেন সহ-সভাপতি সোহেল আহমেদ লিও, সহ-সাধারণ সম্পাদক নাহিদ আখতার, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রাকিব, দপ্তর সম্পাদক জনি সরকার, প্রচার সম্পাদক নেওয়াজ মোর্শেদ নোমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিলন রায়হান, কার্যনির্বাহী সদস্য তাহরিম আল হাসান, আনিছুর রহমান বিটন ও মাহফুজ রহমান রিভু।

জেলায় আরো রয়েছে জয়পুরহাট প্রেসক্লাব, জয়পুরহাট জেলা প্রেসক্লাব (সোলায়মান-রফিক), জয়পুরহাট জেলা প্রেসক্লাব (রাসেল-মিন্টু), জয়পুরহাট মডেল প্রেসক্লাব। এছাড়াও এ জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে বলে জানা গেছে।

ইন্দোবাংলা/এম. আর

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি