বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

জয়পুরহাটে পানিতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি মৃত্যু

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে তাছির আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত তাছির উপজেলার কুসুম্বা গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাত এগারটার দিকে তাছির উদ্দিন তার নিজ পুকুরে বৈদ্যুতিক লাইন ঠিক করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ না করে বৈদ্যুতিক লাইনে হাত দেওয়ার কারণে ইলেকট্রিক শকে ঘটনাস্থলেই মারা যায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব জানান, পুকুরে নামার সময় কেউ তাকে দেখেনি। রাতে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে নিহতের ভাতিজা দেখতে পায় যে সমস্ত শরীর পানিতে ডুবে আছে আর হাত পানির উপরে কারেন্ট এর তারের সাথে লাগানো ছিল।

ইন্দোবাংলা/এন. এম

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি