বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

জ্যোতির পরোয়ানা বাতিলের দাবি মহিলা দলের

যমুনা নিউজ বিডিঃ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সাবেক এমপি নূর আফরোজ জ্যোতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ গ্রেফতারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

আজ শুক্রবার (১৩ মে) রাতে এক যৌথ বিবৃতিতে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ দাবি জানান।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বগুড়ার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ জ্যোতির বিরুদ্ধে গত ১১ মে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওইদিন বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।

বিবৃতিতে মহিলা দল নেতৃদ্বয় বলেন, বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নারী নেত্রীদের উপরও চালানো হচ্ছে জুলুম-নির্যাতন। মিথ্যা মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নুর আফরোজ জ্যোতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা তারই ধারাবাহিকতা।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি