বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, দেশজুড়ে কঠোর লকডাউন

যমুনা নিউজ বিডিঃ উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দেশটি প্রথমবারের মতো করোনার প্রাদুর্ভাবের কথা নিশ্চিত করে। এরপরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন কিম জং উনের প্রশাসন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ধাপে ধাপে বিশ্বজুড়ে শুরু হয় মহামারী। বিশ্বে করোনার উত্থান-পতন ঘটলেও এতদিন উত্তর কোরিয়া রোগী করোনা আক্তান্তের কথা জানা যায়নি। বিশেষজ্ঞরা অবশ্য এই দাবি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সরকার তাদের দাবি থেকে একচুলও সরেনি। সেই উত্তর কোরিয়াই এবার স্বীকার করলো যে, তাদের দেশে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, এই ঘোষণার পরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। খবরে জানা যায়, পিয়ংইয়ং শহরেই ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে সরকারি কর্মকর্তারা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কী করে তিনি ওমিক্রনে আক্রান্ত হলেন, সেটাও জানানো হয়নি।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি