বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ রেখে উচ্চ মুল্য নেওয়ার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ সময় মজুদকৃত প্রায় ৩ হাজার লিটার সয়াবিন তেল ন্যায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

বুধবার (১১ মে) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার বেলা ১ টার সময় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের রায়হান , আব্দুল মালেক ও সুমন স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

এ সময় মজুদকৃত অবস্থায় তাদের কাছে প্রায় ৩ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। তাদেরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত বোতলজাত সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়। এ ঘটনায় রায়হান স্টোরকে সাময়িক সিলগালা করা হয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি