বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ঈশ্বরদীতে ১৮ হাজার লিটার তেল মজুদের দায়ে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে বিপুল পরিমাণ খোলা সরিষার তেল, খোলা ও বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার কর্মকারপাড়া এলাকায় শ্যামল পাল নামে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার লিটার খোলা সয়াবিন তেল, সাত হাজার লিটার খোলা সরিষার তেল এবং এক হাজার ২০০ লিটার বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বোতলজাত তেল ভোক্তাদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

ইন্দোবাংলা/এন. এম

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি