বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

রাজশাহীর বানেশ্বরে ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে অবৈধ মজুতের ২০ হাজার লিটার ভোজ্যতেল জব্দের একদিন পর এবার ৯২ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারেযৌথ অভিযানে ৪টি গুদাম থেকে এসব তেল জব্দ করে জেলা ও পুঠিয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে বিকেল ৩টার পর অভিযান শুরু হয়। অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত আমরা ৯২ হাজার লিটারের তথ্য নিশ্চিত হয়েছি। এসব তেলের মধ্যে বেশির ভাগই সয়াবিন, এছাড়া কিছু পামঅয়েলও রয়েছে।’

এর আগে সোমবার রাত ৮টার দিকে তাহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করে পুলিশ। এসময় গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে আটক করা হয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি