বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে : জেলেনস্কি

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনে আক্রমণ করার জন্য ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনীয়রা আমাদের মাতৃভূমিকে রক্ষা, বিজয় এবং ন্যায়বিচার বহালের জন্য লড়াই করে যাব। দখলদারদের থেকে ইউক্রেনকে আজ, আগামীকাল অথবা যেকোনো দিন মুক্ত করা প্রয়োজন।

এর আগে গতকাল নাৎসিবাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির ৭৭তম বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। এ কারণে এ যুদ্ধে আমরা জয়ী হবো।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে অবদান রেখেছে, তা আমরা কখনো ভুলব না। ওই যুদ্ধে ইউক্রেনের ৮০ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল উল্লেখ করে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই ইউক্রেনের দুইটি বিজয় দিবস হবে, আর অন্যদের কোনো বিজয় দিবস থাকবে না। এ সময় জেলেনস্কি বলেন, তখনো আমরা জিতেছিলাম, এখনো জিতব। নাৎসিবাদের বিরুদ্ধে শুভ বিজয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি