বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোসের জয়

যমুনা নিউজ বিডিঃ ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষে নির্বাচনের ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সমর্থকদের উদ্দেশে ৬৪ বছর বয়সী মার্কোস বলেছেন, ‘আশা করছি, আপনারা আমাদের বিশ্বাস করতে গিয়ে ক্লান্ত হবেন না। আমাদের প্রচুর কাজ করতে হবে।’

ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র দেশটিতে ‘বংবং মার্কোস’ নামেই বেশি পরিচিত। ফিলিপিনো এ রাজনীতিবিদ ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সিনেটরের দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে। ১৯৬৫ থেকে ১৯৮৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ফার্ডিনান্দ। দুর্নীতি, বিলাসিতা ও নিষ্ঠুরতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি