বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বগুড়ায় পুলিশ লেখা ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল

আদমদিঘী প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুলিশ লেখা ট্রাভেল ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল বহনের সময় বাবু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাবু রাজশাহীর চারঘাট উপজেলার হদিনগাছি গ্রামের বাবর আলীর ছেলে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে যাত্রীবেশে এক যুবক ফেনসিডিল বহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে মাদকবিরোধি অভিযান চালানো হয়। পরে রবিবার রাত ১২টার দিকে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে থামলে যাত্রীবেশে মাদক পাচারকারী বাবু ”POLICE’ পুলিশ লেখা ট্রাভেল ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল বহন করার সময় ৩ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক এবং তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশিকরে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, কৌশলে ট্রেনে মাদকবহনকরি ওই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধি অভিযান অব্যহত থাকবে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি