বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

১৩ মাসে ১২বার শ্রেষ্ঠ বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা

ষ্টাফ রিপোর্টারঃ দক্ষতার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পেশাদারিত্বে অবদান রাখার জন্য ১৩ মাসে ১২ বার বগুড়ায় শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি সেলিম রেজা। সোমবার (৯ মে) সকালে জেলার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এপ্রিল মাসের কর্মকাণ্ড বিবেচনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ওসি সেলিম রেজাকে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন। এসময় শ্রেষ্ঠ ওসি হিসেবে হওয়ায় সেলিম রেজাকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

ওসি সেলিম রেজা সদর থানায় ২০২১ সালের ২৯ মার্চ যোগদানের পর থেকে গত ১৩ মাসে ১২বার জেলায় ও ৩ বার রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পান।

পুলিশ সূত্র জানায়, নিজ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের উপরে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আমি শুধু আমার দায়িত্বটুকু সঠিক ভাবে পালনের চেষ্টা করি। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। কোন পুরষ্কার বা স্বীকৃতির আশায় নয় আমার পেশা আমাকে ভালো কাজে উদ্দীপনা দেয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি